PageView
কল করুন

ভর্তি ও সাপোর্ট টিমের সাথে কথা বলুন

ভাইদের জন্য

+880 1822-322357

বোনদের জন্য

+880 1885-225516

Loading...
মুফতী আব্দুল কারীম গুফিরালাহু
পরিচালকের পরিচিতি

মুফতী আব্দুল কারীম গুফিরালাহু

  • চেয়ারম্যান · ইকরা দ্বীনি শিক্ষা ফাউন্ডেশন
  • প্রতিষ্ঠাতা ও পরিচালক · ইকরা অনলাইন মাদ্রাসা
  • পরিচালক · ইকরা এরাবিক ইনস্টিটিউট
  • ভাইস প্রিন্সিপাল · জামিয়া মদিনাতুল উলুম, উত্তর বাড্ডা

১৪টি

গবেষণাধর্মী গ্রন্থ

৫০+

প্রতিষ্ঠানে প্রশিক্ষণ

২০১৯

ইকরা প্রতিষ্ঠার বছর

মুফতী আব্দুল কারীম গুফিরালাহু বাংলাদেশের একজন খ্যাতিমান ইসলামী ব্যক্তিত্ব, সৃজনশীল লেখক, গবেষক ও বহু গ্রন্থপ্রণেতা। দীর্ঘদিনের ইলমী মেহনত, গবেষণা ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তিনি দ্বীনি ইলমের খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

ইকরা প্রকাশনীর মাধ্যমে তাঁর রচিত ও গবেষণানির্ভর গ্রন্থসমূহ প্রকাশিত হচ্ছে। এসব গ্রন্থ দেশ-বিদেশের হাজারো শিক্ষার্থীর ইলমী পরিধিকে সমৃদ্ধ করছে, এবং ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

উল্লেখযোগ্য গ্রন্থসমূহ

১তাফসীরে দারসুল কুরআনপাঁচ ভলিউম
২তামরীনুস সরফকুরআনিক গ্রামার
৩তামরীনুন নাহুকুরআনিক গ্রামার
৪তামরীনুল লুগাহ আল-আরাবিয়্যাহআরবি ভাষা
৫আরবি অভিধান
৬উসূলুল ফিকহ

এসবসহ সর্বমোট ১৪টি সৃজনশীল ও গবেষণাধর্মী গ্রন্থ তাঁর রচনাসম্ভারে রয়েছে।

১

শিক্ষাজীবন

তিনি সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ায় ১ম বর্ষ থেকে মাধ্যমিক স্তরের পড়াশোনা সম্পন্ন করে বৃহত্তর সিলেটের তানজিমুল মাদারিসিল আরাবিয়া বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেন।

এরপর উচ্চতর ইসলামী শিক্ষার জন্য বরেণ্য আলেমে দ্বীন আল্লামা মুফতী মাসউদুল করীম হাফিজাহুল্লাহ-এর সান্নিধ্যে টঙ্গী দারুল উলুম মাদ্রাসায় শরহে বেকায়া থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত অধ্যয়ন করেন। দেশের বৃহত্তম কওমি শিক্ষা বোর্ডসমূহ — বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল-হাইআতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়ার অধীনে ডাবল দাওরায়ে হাদিস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

ইসলামী ফিকহের উচ্চতর জ্ঞানার্জনের লক্ষ্যে উত্তরা জামিয়া আজিজিয়ায় অধ্যয়ন করে সফলতার সঙ্গে ইফতা সম্পন্ন করেন।

পরবর্তীতে আরবি সাহিত্যের উচ্চতর জ্ঞান অর্জনের লক্ষ্যে জামিয়া আবু বকর যাত্রাবাড়ী এবং জামিয়া রহমানিয়ায় আরবি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। এছাড়া আল্লামা আহমদ শফী রহ.-এর কাছে হাদিসের প্রসিদ্ধ কিতাব বুখারি শরিফের দরসের সৌভাগ্য লাভ করেন।

২

কর্মজীবন ও ইলমী খেদমত

শিক্ষাজীবন সমাপ্তির পর দেশবরেণ্য উলামায়ে কেরামের পরামর্শে তিনি ইলমের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করেন। আরবি ভাষা শিক্ষা ও নাহু-সরফের পাঠদানকে সহজ, ফলপ্রসূ ও অনুশীলনভিত্তিক করার লক্ষ্যে নিজস্ব গবেষণালব্ধ তামরীন পদ্ধতি উদ্ভাবন করেন।

তিনি দেশের ৫০টিরও বেশি প্রসিদ্ধ প্রতিষ্ঠানে তাঁর গবেষণালব্ধ তামরীন পদ্ধতিতে আরবি ভাষা ও নাহু-সরফ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন। তাঁর এই সৃজনশীল শিক্ষা কার্যক্রম অল্প সময়েই শিক্ষার্থী ও শিক্ষকমহলে ব্যাপক সাড়া ফেলে। এ কাজে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে তিনি সম্মাননা ও পুরস্কার লাভ করেন। একসময় তিনি শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহর সঙ্গেও আরবি ভাষা শিক্ষার খেদমতে নিয়োজিত ছিলেন।

২০১৮ সালে জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এবং শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত গুলশানের একটি প্রতিষ্ঠানে উচ্চতর ইসলামী ফিকহ ও আরবি সাহিত্য বিভাগের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়া তিনি তিন বছর দারুল হুদা আল-ইসলামিয়া, উত্তর বাড্ডায় শিক্ষা সচিবের দায়িত্ব পালন করেন। এ সময় হাদিস পড়ানোরও সুযোগ লাভ করেন। জনপ্রিয় আরবি ম্যাগাজিন ‘আল-হেরা’র সহসম্পাদক হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন।

৩

প্রতিষ্ঠান পরিচালনা ও প্রকাশনা

২০১৯ সালে শিক্ষাবিদদের পরামর্শে মাদানী নেসাবের অনুসরণে যুগোপযোগী সিলেবাস প্রণয়ন করে তিনি প্রতিষ্ঠা করেন ইকরা অনলাইন মাদ্রাসা। প্রতিষ্ঠানটি কর্মব্যস্ত ও সাধারণ শিক্ষিত ভাই-বোনদের জন্য দ্বীনি ইলম অর্জনের একটি কার্যকর শিক্ষামাধ্যম হিসেবে গড়ে ওঠে। বর্তমানে দেশ-বিদেশের হাজারো কর্মজীবী ভাই-বোন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইলমে নববীর আলোয় আলোকিত হচ্ছেন।

তাঁর ইলমী কার্যক্রমের ধারাবাহিকতায় ইকরা দ্বীনি শিক্ষা ফাউন্ডেশন, ইকরা এরাবিক ইনস্টিটিউট ও ইকরা প্রকাশনী বিভিন্নভাবে দ্বীনি শিক্ষা, গবেষণা, আরবি ভাষা শিক্ষা এবং মানসম্মত ইসলামী গ্রন্থ প্রকাশনার খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে।

বর্তমানে তিনি মিরপুর-২ ইকরা দ্বীনি শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইকরা এরাবিক ইনস্টিটিউট পরিচালনার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রাজধানীর উত্তর বাড্ডার জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইলমে ওহীর সুমহান শিক্ষা ও নববী আদর্শে আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে শিশু থেকে বয়স্ক — সবার জন্য আদর্শিক, সৃজনশীল ও গবেষণাভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার মহৎ লক্ষ্য নিয়ে ইকরা দ্বীনি শিক্ষা ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তিনি দ্বীনি ইলমের খেদমতে নিজের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।