PageView
কল করুন

ভর্তি ও সাপোর্ট টিমের সাথে কথা বলুন

ভাইদের জন্য

+880 1822-322357

বোনদের জন্য

+880 1885-225516

Loading...

আমাদের কোর্স

ঘরে বসেই ৭ বছরে আলেম / আলেমা হবার সুযোগ দেশে প্রথম

জেনারেল শিক্ষিতদের জন্য আমাদের সকল কোর্স, যেখানে ৭ বছরে আপনি কুরআন-হাদিস ও ফিকহ শাস্ত্র সরাসরি মূল কিতাব থেকে পড়ার যোগ্যতা অর্জন করবেন।

আমাদের এ কার্যক্রম কাদের জন্য?

সমাজের অধিকাংশ মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হলেও তারা দ্বীন শেখার কোনো সুযোগ পায় নি। কর্ম-ব্যস্ততার কারণে তারা নিয়মিত কোনো মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পায় না। দাওয়াতে তাবলীগ বা হক্কানী কোনো আলেমের সংস্পর্শে ইমান ও আমলের প্রতি কিছুটা আগ্রহ সৃষ্টি হলেও উলামায়ে কেরামের কাছে ইলম শেখার নিয়মতান্ত্রিক কোনো ব্যাবস্থা না থাকায় তারা ইমান-ইয়াকিনের স্বচ্ছতা অর্জন ও সহীহ আমল করতে পারেনা অথচ এ ইলম তো সবার জন্যই ফরয। তাই প্রত্যেক মুসলিম ভাই-বোনকে দ্বীন শেখার সে সুযোগ করে দিতেই আমাদের ইকরা অনলাইন মাদ্রাসার এ আয়োজন।

Demo Image

আমাদের কোর্স সিলেবাস যে পদ্ধতিতে সাজানো হয়েছে

আমাদের এই অনলাইন ‘আলিম কোর্স’-এর সিলেবাসকে চারটি স্তরে ভাগ করা হয়েছে। প্রতিটি স্তরই ধাপে ধাপে দ্বীনের গভীরে পৌঁছার এক সুবিন্যস্ত সফর।

ফরজে আইন

ফরজে আইন (মেয়াদ: ৪ মাস)

এই কোর্সে পবিত্র কুরআন মাজীদের সহীহ ও শুদ্ধ তেলাওয়াত শেখানোর পাশাপাশি একজন মুসলমানের জন্য জরুরি মাসায়েল, ঈমান-আকীদা, ইবাদত, মুয়ামালাত, আখলাক ইত্যাদি মৌলিক বিষয়ে ধারাবাহিকভাবে শিক্ষা দেওয়া হয়। জীবনে দ্বীনের আলো জ্বালাতে এটি হলো প্রথম ও অপরিহার্য ধাপ।

কুরআন তরজমা

কুরআন তরজমা (মেয়াদ: ৩ বছর)

ফরজে আইন সম্পন্নকারীগণ এই স্তরে আরবি ভাষার প্রাথমিক স্তর থেকে উচ্চতর স্তর পর্যন্ত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি দারসুল কুরআনের মাধ্যমে পবিত্র কুরআনুল কারীমের শব্দে শব্দে তাহকীকপূর্ণ তরজমা ও সংক্ষিপ্ত তাফসীরসহ সহজ উপস্থাপনায় পড়ানো হবে যাতে একজন শিক্ষার্থী কুরআনের পয়গাম স্বতঃস্ফূর্তভাবে বুঝতে সক্ষম হন।

আলিম

আলিম (মেয়াদ: ২ বছর)

এই স্তরে পবিত্র কুরআনের সংক্ষিপ্ত তাফসীর, হাদীস, এবং ইসলামী ফিকহের গুরুত্বপূর্ণ দরসী কিতাবসমূহ দলীলভিত্তিক ব্যাখ্যা ও সহজ ভাষায় আলোচনা করা হয়। এতে করে একজন শিক্ষার্থী ইসলামের মূল কাঠামো, মাসআলা-মাসায়েল ও দলীল অনুধাবনে পারদর্শী হয়ে উঠেন।

দাওরায়ে হাদীস

দাওরায়ে হাদীস (মেয়াদ: ২ বছর)

উপরোক্ত তিন স্তরের পাঠ সম্পন্ন করার পর, এই সর্বোচ্চ স্তরে শিক্ষার্থীদের জন্য হাদীসের প্রসিদ্ধ কিতাবসমূহ যেমনঃ সহীহ বুখারী, সহীহ মুসলিম, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ প্রভৃতি কিতাব সমূহের নির্বাচিত অংশ সনদসহ ব্যাখ্যা-বিশ্লেষণ করে পড়ানো হবে। ফলে তারা হাদীস ও সুন্নাহর এক গভীর, সূক্ষ্ম ও পূর্ণাঙ্গ জ্ঞান লাভে সক্ষম হবেন, ইনশাআল্লাহ্‌!

আমাদের বই এর পরিচিতি

জেনারেল শিক্ষিতদের উপযোগী সহজবোধ্য সিলেবাস ও সৃজনশীল পদ্ধতিতে আরবি ভাষা শেখাতে আমাদের প্রিন্সিপাল হুজুর রচনা করেছেন বিশেষ গবেষণামূলক কিতাবসমূহ!

তাফসীরে দারুসুল কুরআন

তাফসীরে দারুসুল কুরআন

মুফতি আব্দুল কারীম গুফিরালাহু

এই তাফসির গ্রন্থটিতে প্রতিটি আয়াতের শব্দে শব্দে অনুবাদ, তাহকীক, তারকীব এবং নির্ভরযোগ্য তাফসীর উপস্থাপন করা হয়েছে। এটি সাধারণ শিক্ষিত মানুষের জন্য অত্যন্ত সহায়ক।

বিস্তারিত
সহজ কুরআন শিক্ষা

সহজ কুরআন শিক্ষা

মুফতি আব্দুল কারীম গুফিরালাহু

সহজ উপস্থাপনায় কায়দা, আমপারা ও জরুরি মাসআলা সমৃদ্ধ এই বইটি মুফতি জহিরুল ইসলাম সিরাজী সাহেবের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সংকলিত।

বিস্তারিত
এসো অর্থ বুঝে নামাজ পড়ি

এসো অর্থ বুঝে নামাজ পড়ি

মুফতি আব্দুল কারীম গুফিরালাহু

নামাজে মনোযোগ ও আত্মিক প্রশান্তি সৃষ্টির লক্ষ্যে মুফতি আব্দুল কারীম (হাফিঃ) সংকলিত একটি চমৎকার বই। সহজ ভাষায় উপস্থাপিত এই বইটি সাধারণ মুসল্লিদের অর্থ বুঝে নামাজ আদায়ে সহায়তা করবে।

বিস্তারিত
তামরীনুন নাহু

তামরীনুন নাহু

মুফতি আব্দুল কারীম গুফিরালাহু

দীর্ঘ একযুগের গবেষণায় রচিত এই কিতাবে নাহবেমীরের তারতিব বজায় রেখে সহজ ভাষায় কাওয়ায়েদ ও পর্যাপ্ত তামরীন সংযোজন করা হয়েছে।

বিস্তারিত

ফ্রি পরামর্শ নিন এডমিশন সাপোর্ট থেকে

আমরা ফ্রি কাউন্সেলিং সাপোর্ট দিচ্ছি যাতে আপনি সঠিক কোর্স টি বেছে নিতে পারেন। অভিজ্ঞ এডমিশন সাপোর্ট টিমের কাছে কোর্স সংক্রান্ত আপনার যে কোন প্রশ্নের উত্তর পাবেন !

Free Advice